শুকুর চিকিৎসায় ‘ডুবসাঁতার’ এর বিশেষ প্রদর্শনী

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৫৭ পূর্বাহ্ণ

চকিৎসাধীন নাট্যকার, পরিচালক ও প্রযোজক মাতিয়া বানু শুকুর চিকিৎসা সহায়তায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। খবর বিডিনিউজের।

চ্যানেল আই এর নেওয়া বিশেষ উদ্যোগে শুকুর স্বামী নূরুল আলম আতিক পরিচালিত চলচ্চিত্র ‘ডুবসাঁতার’ দেখানো হবে। বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, আগামী শনিবার বিকেল পৌনে ৫টায় প্রচার হবে সিনেমাটি। প্রদর্শনীর বিজ্ঞাপনচিত্র প্রচার থেকে পাওয়া সব অর্থ ব্যয় করা হবে শুকুর চিকিৎসায়। ক্যানসার ও কিডনি জটিলতায় দীর্ঘদিন ধরে অসুস্থ নাট্যকার শুকু। তিনি বর্তমানে রাজধানীর গুলশানে কন্টিনেন্টাল হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। শুকুর ঘনিষ্ঠজন এরশাদুল হক টিংকু বলেন, গত শনিবার সকালে অবস্থার অবনতি হয়। অক্সিজেন স্যাচুরেশন অনেক কমে যাওয়ায় তাকে আইসিইউতে নিতে হয়েছে। তার জ্ঞান এখনো আছে। তবে শরীরে ক্যান্সার ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে চিকিৎসার ব্যয় নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন পরিবারের সদস্যরা। বর্তমানে যে হাসপাতালে চিকিৎসা চলছে, সেখানে ব্যয় অনেক বেশি। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), কমিউনিটি হাসপাতাল অথবা ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের বিষয়টিও ভাবছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের ওয়ানডে দলে খালেদ, ইয়াসির