সিএসইতে লেনদেন ৬.৮১ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ১৮ নভেম্বর, ২০২৬ at ১০:৪৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ৬.৮১ কোটি টাকা। ১,৫৩২ টি লেনদেনের মাধ্যমে মোট ১৯.৫৯ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ৪৮.০৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৪,৬৯৮.৫১ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ১.৬৬ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭০.৩৪ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ৫.৫৭ পয়েন্ট বেড়েছে, যা হলো ৮০৬.৫০ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক গতকাল ৬৮.৯৭ কমেছে, যা হলো ১,৮৬৭.৪২। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৫৬,৭৫২.২৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭১৭,৩৭৫.৭৬ কোটি টাকা। সিএসইতে ৬০৮ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১০টির, দাম কমেছে ৬১ টি আর অপরিবর্তিত রয়েছে ২৩টির।

পূর্ববর্তী নিবন্ধমুক্তির আকাঙ্ক্ষা ও বন্দিত্বের আখ্যান নিয়ে কথাসুন্দরের নাটক ঘোড়া
পরবর্তী নিবন্ধদুর্নীতির অভিযোগের মুখে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা