ব্রেস্ট ক্যানসার সচেতনতা কার্যক্রমের ধারাবাহিকতায় নভেম্বর মাসব্যাপী চলমান ্তুঅধিৎবহবংং ঃড় ঈধৎব্থ এর আওতায় গতকাল রবিবার দিনব্যাপী সিএসসিআর হাসপাতালের অপারেশন থিয়েটারে বিনামূল্যে অপারেশন কার্যক্রম পালিত হয়। অপারেশন করেন ব্রিটিশ শল্যচিকিৎসক ডা. ল’রা জনসন এবং ডা. মোঃ জাকের উল্লাহ। তাঁদের অপারেশন কার্যক্রম কনফারেন্স রুম থেকে স্ক্রীনে পর্যবেক্ষণ করেন চট্টগ্রামের তরুণ একদল শল্যচিকিৎসক ও পোস্ট গ্র্যাজুয়েট সার্জারির শিক্ষার্থী। এ পর্যন্ত পিংক অক্টোবর মাসে শনাক্ত নয়জন রোগীর বিনামূল্যে ব্রেস্ট অপারেশন সমাপ্ত হয়েছে বলে উদ্যোক্তারা জানান।
বিনামূল্যে এই অপারেশন কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি এই কার্যক্রমে সূদুর যুক্তরাজ্য থেকে এসে স্বেচ্ছাশ্রম প্রদানের জন্য বৃটিশ চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
চসিক প্রশাসক চট্টগ্রাম সিটি কর্পোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং স্নাতকোত্তর সার্জিকাল শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিজিএস একাডেমিয়া– এই তিন স্তম্ভের উদ্যোগে বিগত ২০২৫ সাল থেকে চলমান বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, এই বছর ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাসের কার্যক্রমে ক্যান্সার শনাক্ত রোগীদের বিনামূল্যে টিউমার বোর্ডে পরামর্শ প্রদান করা হয়েছে। তাছাড়া বিনামূল্যে অপারেশন কার্যক্রম চলমান রয়েছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপর রোগীর চাপ কমাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্বাস্থ্য মন্ত্রণালয় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে একাধিক মাল্টি–ডিসিপ্লিনারি ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগের কথা উল্লেখ করেন। উপস্থিত রোগীদের স্বজনরা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসকের নেতৃত্বে ব্রেস্ট ক্যান্সার বিষয়ক সচেতনতা, বিনামূল্যে রোগ নির্নয় এবং চিকিৎসা প্রদানের এই উদ্যোগের জন্য সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়া’র প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












