প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘প্রত্যয় সাংস্কৃতিক উৎসব’ গত ১৪ নভেম্বর, অনুষ্ঠিত হয়। একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত উৎসবে অতিথি ছিলেন বাকশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর আবু তাহের চৌধুরী, লায়ন সন্তোষ কুমার নন্দী, প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, এস এম হারুনুর রশীদ,সঙ্গীতা ভট্টাচার্যী, নিতাই পদ নাথ,শিবু মল্লিক, হৈমন্তী দে। শুভেচ্ছা বক্তব্য রাখেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক রবি।
প্রফেসর আবু তাহের চৌধুরী বলেন, সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। আমাদের শেকড় শিল্প–সংস্কৃতি ছাড়া দেশের ইতিহাস পরিপূর্ণ হতে পারে না। তাই এগুলোর নিয়মিত চর্চা করতে হবে। সন্তোষ কুমার নন্দী বলেন, যারা সংস্কৃতির চর্চা করে তারা উদার ও প্রগতিশীল হিসেবে গড়ে উঠে। আবদুল্লাহ ফারুক রবি বলেন, প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি দীর্ঘ ১৭ বছর ধরে সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পটিয়া তথা চট্টগ্রামের মধ্যে একটা অবস্থান করে নিয়েছে। প্রত্যয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি নিয়মিত চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল ও মননশীল কাজে নিয়জিত রাখতে পারছে। নীহারিকা পালের উপস্থাপনায় সঙ্গীত পরিবেশন, আবৃত্তি পরিবেশন, দলীয় নৃত্য পরিবেশন ও চিত্রাঙ্কন বিভাগের শিক্ষার্থীদের ছবি প্রদর্শন করে। পরে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।









