সিজেকেএস আয়োজিত পোর্ট সিটি কারাতে চ্যাম্পিয়নশিপ গত ৬ নভেম্বর অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের আটটি দলের প্রায় ১৬৫ জন কারাতেকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পদক তালিকায় শীর্ষ থেকে প্রথম স্থান অধিকার করে সিজেকেএস কারাতে দল, দ্বিতীয় স্থান অধিকার করে স্টার কারাতে একাডেমি এবং তৃতীয় স্থান পায় অজয় ফিজিক্যাল কারাতে স্কুল ও কলেজ। সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাবেক সভাপতি শাহজাদা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কারাতে কমিটির সাবেক সম্পাদক শেখ দিদার উদ্দিন আহমেদ। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিজয়ী দল ও কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কোচ এস.এম. আরিফ চৌধুরী। উপস্থিত ছিলেন সিহান অজয় দে, সিহান জুয়েল ওসমানী ও সাজ্জাদ আমির প্রমুখ।












