বান্দরবানে পাহাড়ি ঝিরিতে যুবদল নেতার রক্তাক্ত লাশ

বান্দরবান প্রতিনিধি | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ৬:০৪ পূর্বাহ্ণ

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম শরীফ (৩৮)। তিনি যুবদলের পৌর শাখার ৯নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানান, বান্দরবান সদরের কসাইপাড়া এলাকায় স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। নিহত শরীফ শহরের তালুকদার পাড়ার বাসিন্দা জহিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধআরো দুই সপ্তাহের সময় দিলেন হাই কোর্ট