চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজ টি–২০ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে রাইয়ান স্পোর্টস। গতকাল ৩১ অক্টোবর সিরাজ ফোর এইচ স্পোর্টস কমপ্লেঙ মাঠে অনুষ্ঠিত ফাইনালে এনএইচটি স্পোর্টসকে ২৬ রানে হারায় রাইয়ান স্পোর্টস। টসে জিতে রাইয়ান প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২৫ রান করে। জবাবে এনএইচটি স্পোর্টস ২০ ওভারে ৮ উইকেটে ১৯৯ রান করতে সমর্থ হয়। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ফাইনালে সেরা খেলোয়াড় হন রাইয়ান স্পোর্টসের তানজীর মিজবাহুল হক। ৩৪ বলে ৮২ রান করে তিনি। নগদ ৩,০০০ টাকা ও ক্রেস্ট দেয়া হয় তাকে। ফাইনালে গেম চেঞ্জার অব দ্য ম্যাচ হন বিজয়ী দলের তালহা জুবায়ের। ৩৭ বলে ৬৪ রান করেন তিনি। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হন রাইয়ান স্পোর্টসের তালহা জুবায়ের। তিনি মোট ১৮০ রান করেন। তালহা নগদ ৭,০০০ টাকা এবং স্মারক ক্রেস্ট ও অরেঞ্জ ক্যাপ পান। টুর্নামেন্টের সেরা বোলার হন একই দলের শহীদুল ইসলাম। মোট ১২টি উইকেট পান তিনি। শহীদুল নগদ ৭,০০০ টাকা, স্মারক ক্রেস্ট ও পার্পল ক্যাপ লাভ করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন এনএইচটি স্পোর্টসের সজিবুল আলম। মোট ১৩৫ রান ও ৬টি উইকেট পান তিনি। পুরস্কার হিসেবে সজিবুল নগদ ১৫,০০০ টাকা ও স্মারক ক্রেস্ট উপহার পান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন রাইয়ান স্পোর্টস ও রানার্স–আপ এনএইচটি স্পোর্টস দলের খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের ট্রফি ও মেডেল প্রদান করা হয়। এ ছাড়া টাইটেল স্পন্সর, কো–স্পন্সর ও অংশগ্রহণকারী সকল দলকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর, উপদেষ্টা, সিজেকেএস ক্লাব সমিতি হাফিজুর রহমান, সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, শাহাবুদ্দিন মো. জাহাঙ্গীর, আরেফিন আনোয়ার চৌধুরী, ইশমাম চৌধুরী, মো. সোহেল, মো. আহসান হাবিব, রোখসানা আলম, ফজলে হাসান মাহমুদ, সাইফুল আলম খান, আবু সামা বিপ্লব, সরোয়ার আলম মনি, প্রসেনজিৎ দত্ত রাজু, সোহেল আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্পোর্টিফাই ইভেন্টসের স্বত্বাধিকারী ফজলে দায়িয়ান।









