প্রাথমিকভাবে এগিয়ে আছে নেতানিয়াহুর জোট

ইসরায়েলের নির্বাচন

| বৃহস্পতিবার , ২৯ অক্টোবর, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের প্রায় ৪২ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন কট্টর ডানপন্থি জোট ৫৭টি আসনে এগিয়ে আছে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট চেঞ্জ ব্লক এগিয়ে আছে ৪৭টি আসনে। ১২০ আসনের পার্লামেন্টের বাকি ১৬টি আসনে আরব দলগুলোর প্রার্থীরা এগিয়ে আছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল। খবর বিডিনিউজের।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর ইসরায়েলে এটিই প্রথম ভোট। এ নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি অন্য ডানপন্থি মিত্রদের সঙ্গে জোট বেঁধেছে। কট্টর ডানপন্থি এই জোটকে ক্ষমতা থেকে সরাতে মধ্যপন্থি ইয়াশার পার্টির প্রধান আইজেনকোটের নেতৃত্বে জোট বেঁধেছে আদর্শিক ও রাজনৈতিকভাবে ভিন্ন ভিন্ন মতাদর্শের আরও কয়েকটি দল।

ইসরায়েলের স্থানীয় সময় ভোর ৫টা ৫৮ মিনিটে ৪১ দশমিক ৯ শতাংশ ভোট গণনার পর কেন্দ্রীয় নির্বাচন কমিটি নেতানিয়াহুপন্থি জোট ৫৭টি আসনে, নেতানিয়াহুবিরোধী জোট ৪৭ আসনে আর আরবদের নেতৃত্বাধীন দল জয়েন্ট লিস্ট ও রা’আম বাকি ১৬টি আসনে এগিয়ে আছে।

বিবিসি জানিয়েছে, ভোট গ্রহণ শেষ হওয়ার পর বুথ ফেরত জরিপগুলোতে দেখা গেছে, এই নির্বাচনে কোনো জোটই নিরঙ্কুশ জয় পাবে না।

পূর্ববর্তী নিবন্ধইয়েমেনের হুতিদের দমনে বৈশ্বিক অভিযানের ডাক সৌদি রাষ্ট্রদূতের
পরবর্তী নিবন্ধস্পেনে দুই উচ্চগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৮