সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া কামিল মাদ্রাসার সভা

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

পটিয়ার সাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া কামিল (এম এ) মাদ্রাসার সমন্বয় সভা গত শনিবার অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দিনের সভাপতিত্বে মাদ্রাসার সভাকক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার অ্যাডমিনিস্ট্রেটর, একাডেমিক ও ফাইনানশিয়াল অ্যাডভাইজার, সাঁইদাইর আলহাজ আবুল খায়ের এতিমখানা ও হেফজখানার সভাপতি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আহমেদুল হক (আহমদ)। সভায় প্রতিষ্ঠানের সদস্য এম এ হাকিম, মোহাম্মদ জসিম উদ্দীন, আবু ফারুকী, মফিজুর রহমান, মুহাম্মদ সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ এস এম মাহমুদুল হক আনসারী, শিক্ষক প্রতিনিধি হালিমা বেগম ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডা. শাহাদাতের প্রশাসক নিয়োগ বাতিল চায় এনসিপি
পরবর্তী নিবন্ধসংস্কার ও গণভোটের গণরায় মেনে নেওয়ার আহ্বান