সংস্কার ও গণভোটের গণরায় মেনে নেওয়ার আহ্বান

মহানগর এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৭:০২ পূর্বাহ্ণ

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর এলডিপির উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার মহানগর এলডিপির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর এলডিপির সভাপতি সৈয়দ গিয়াসউদ্দিন আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর এলডিপির সাধারণ সম্পাদক আবু সাঈয়েদ।

বক্তব্য দেন, মহানগর এলডিপির যুগ্মসাধারণ সম্পাদক বিএম সাইদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল–নোমান, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, কোতোয়ালী থানা এলডিপির সভাপতি একরামুল করিম ইমন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল মহানগরের যুগ্মসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও গণতান্ত্রিক যুবদল মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মারুফ, মুহাম্মদ আবু তৈয়ব, আবুল হালিম, মাসুদ ভূঁইয়া, মোহাম্মদ মাসুদ, মো. তারেক, মোহাম্মদ দেলোয়ার প্রমুখ।

সভাপতির বক্তব্যে সৈয়দ গিয়াসউদ্দিন আলম বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করা, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি সংস্কার ও গণভোটের গণরায় মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাঁইদাইর গাউছিয়া তৈয়বিয়া দিলোয়ারা বেগম সুন্নিয়া কামিল মাদ্রাসার সভা
পরবর্তী নিবন্ধচট্টল থিয়েটারের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী