হযরত শাহসুফী সৈয়দ আক্রম আলীর ওরশ

| মঙ্গলবার , ২৭ অক্টোবর, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন পূর্ব নাসিরাবাদস্থ চট্টগ্রাম ওমেন কলেজ সংলগ্ন প্রখ্যাত অলীয়ে কামেল হযরত শাহসুফী হাজী সৈয়দ আক্রম আলীর (রহ.) বার্ষিক ওরশ গতকাল সোমবার মাজার প্রাঙ্গণে ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় এবারও ব্যাপক ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে এ ওরশ মোবারক উদযাপিত হয়। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, বিশেষ আলোচনা ও দোয়া মোনাজাত। ওরশ মোবারকে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত আল্লামা সৈয়দ অছিয়র রহমান আল–কাদেরী। ওরশ পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন খান এবং সাধারণ সম্পাদক আবদুস সালাম বলেন, ‘প্রতি বছরের ন্যায় ধর্মপ্রাণ মুসলমানদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে ওরশ মোবারক সম্পন্ন হয়েছে।’ এ সময় ওরশ মোবারকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবির আহমেদ, হাজী জাফর, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ আলী চৌধুরী, হায়দার আলী, নুরুল ইসলাম, মকবুল খান, বেলাল আহমেদ, ওমর ফারুক চৌধুরী, আনোয়ার হোসেন, বায়েজীদ রব চৌধুরী, শওকত আলী, মানিক, ছগীর, ওসমান গনি, সাজ্জাদ আলী, আজিজুর রহমান ও নিজাম শাহরিয়ার প্রমুখ। দোয়া ও মোনাজাতে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের আশেকান ও ভক্তদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।–বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমেরিকান একাডেমি অব অফথ্যালমোলজিতে স্থান পেল চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট
পরবর্তী নিবন্ধলন্ডনের রয়্যাল কলেজের সম্মাননা পেলেন প্রফেসর ডা. অসীম বড়ুয়া