চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালের উদ্ভাবনী ক্যাটারেক্ট এআই প্রযুক্তি অর্জন করেছে আন্তর্জাতিক স্বীকৃতি, যা বাংলাদেশের চক্ষু চিকিৎসা খাতে এক ঐতিহাসিক গৌরব। বিশ্বের শীর্ষস্থানীয় চক্ষুরোগ বিশেষজ্ঞ সংস্থা আমেরিকান একাডেমি অব অফথ্যালমোলজিতে প্রকাশিত একটি নিবন্ধে লায়ন্স আই ইনস্টিটিউটের এই উদ্ভাবনটি স্থান পেয়েছে। স্মার্টফোনের মাধ্যমে চোখের ছানি শনাক্তকরণের এই দেশীয় উদ্ভাবন বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি হাসপাতালের গুণগত সেবার মানকে বৈশ্বিকভাবে স্বীকৃত করেছে। এই যুগান্তকারী অর্জন ও উদ্ভাবনের সাথে সংশ্লিষ্ট গবেষণা দল এবং চিকিৎসকদের চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শুভকামনা জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।











