নগরীর হালিশহরে ১৭ বছর বয়সী এক কিশোরকে অপহরণ ও যৌন নিপীড়নের অভিযোগে মো. মোয়াজ্জেম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। গত রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোয়াজ্জেম কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের মো. রহমত উল্লাহর ছেলে। বর্তমানে তিনি হালিশহরের কে ব্লকের ওয়াপদা মোড় এলাকায় বসবাস করেন।
হালিশহর থানার ওসি মো. জয়নাল আবেদীন মন্ডল বলেন, হালিশহর থানার কে–ব্লক এলাকা থেকে বিশেষ অভিযানে অপহরণপূর্বক বলাৎকার ও পর্নোগ্রাফি মামলার আসামি মো. মোয়াজ্জেমকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত নুরু পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।












