মৌলানা সৈয়দ নঈমুল হক চিশতীর ইন্তেকাল

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৭:০৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ার দক্ষিণ শুকছড়ি দরবারের অলিয়ে কামেল হযরত সৈয়দ মৌলানা এনায়েত উল্লাহ সুফীর (র) মেঝ শাহজাদা হযরত সৈয়দ নঈমুল হক চিশতী গতকাল রোববার দুপুর আড়াইটায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি চার ছেলে ও দুই কন্যা রেখে গেছেন। আজ সোমবার সকাল ১১টায় শুকছড়ি দরবার শরীফ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, আজ সোমবার ছিল সৈয়দ মৌলানা এনায়েত উল্লাহ সুফীর (র) ৪২তম ওরস। কিন্তু মেজ শাহজাদার ইন্তেকালের কারণে ওরসের সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। ওরসের তারিখ পরে জানানো হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিরাজুল ইসলাম