সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গত শনিবার দিবাগত রাত ১২.৫৫ মিনিট সময়ে কুমিল্লা জেলার নাঙ্গলকোটে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৩) বছর এবং তিনি ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। গতকাল রবিবার দুপুর ২টার সময় স্থানীয় হাসানপুর আব্দুল গফুর ভুঁইয়া জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।









