দেশে বছরের সর্বোচ্চ ডেঙ্গু রোগী অক্টোবরে, আরও ৭ মৃত্যু

হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরো ৫ জন

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের গতকাল রোববারের বুলেটিন অনুযায়ী, চলতি অক্টোবর মাসে এ নিয়ে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ৩২৮ জন; যা চলতি বছরের মাসের হিসেবে সর্বোচ্চ। এর আগের মাস সেপ্টেম্বরে ৪৩ হাজার ৭৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি ছিল। খবর বিডিনিউজের।

এদিকে দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১২৩ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৪ জন। অর্থাৎ হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২২৭ জনের মৃত্যু হল। অপরদিকে সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে মোট ৩৮৪ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসেই প্রাণ গেছে ১৩৯ জনের।

পূর্ববর্তী নিবন্ধদাম্মাম ও রিয়াদে ৪ নভেম্বর পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ
পরবর্তী নিবন্ধফানুসের আলোয় বর্ণিল আকাশ