বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকদের বিদায় সংবর্ধনা

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আব্দুল আলীম, সিনিয়র শিক্ষক গৌরী শীল, আজিজ আহমদ, মঞ্জুর আলম, জয়নাল আবেদিন ও অফিস সহকারী জহিরুল আলমের অবসরজনিত বিদায় সংবর্ধনা গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের পরিচালক (কারিগরি) ক্যাপ্টেন হাসেমুর রহমান চৌধুরী। শিক্ষকদের সম্মানে দর্শকসারিতে ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও গবেষক মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য আজিজ আহমেদ, মাস্টার মোহাম্মদ লোকমান, মাহবুবুল আলম প্রমুখ। বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষিকা আফরোজা খানম, হেড মাওলানা মাওলানা হারুনুর রশিদ ও আবু তাহের প্রমুখ। সকালে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। জুমার নামাজের বিরতির পর বিকালে শুরু হয় মূল সংবর্ধনা পর্ব। এতে বিভিন্ন সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকদের সঙ্গে কাটানো স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরেন।

বক্তব্য দেন, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব হামিদুর রহমান ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল ইসলাম মিনহাজ এবং চুয়েট প্রভাষক রবিউল হোসেন।

শিক্ষক ও অতিথিদের মধ্যে বক্তব্য দেন– আবু তাহের, মাস্টার শাহাবুদ্দিন, মনসুর আলম, জাহাঙ্গীর আলম, দেলোয়ার আজিম, আব্দুল মজিদ, আজম খান, ব্যাংকার আব্দুল আলিম, ইঞ্জিনিয়ার মোরশেদ আলম, অ্যাডভোকেট জসিম উদ্দিন, অ্যাডভোকেট শাহাবুদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট শওকত ওসমান ও অ্যাডভোকেট আব্দুর রহিম।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাই সীমান্তে তিনটি ভারতীয় গরু জব্দ
পরবর্তী নিবন্ধঅবৈধ দখলে সংকুচিত রাঙ্গুনিয়ার ফুলতলী-রাবার ড্যাম সড়ক