এইচএসসির ফল বৃহস্পতিবার

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৭:৪১ পূর্বাহ্ণ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে গতকাল শনিবার এ সিদ্ধান্ত হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন। তিনি বলেন, সচিব ও শিক্ষামন্ত্রীর সঙ্গে মিটিং করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ফলাফল প্রসঙ্গে বিস্তারিত তথ্য ২৬ তারিখে জানানো হবে। খবর বিডিনিউজের।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়। এবারের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হয়। বৈরী আবহাওয়ার কারণে কয়েকটি বোর্ডে কয়েক জেলায় পরীক্ষা পরে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় নাস্তা নিয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনায় শাশুড়ি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পুলিশের গাড়িতে হামলায় মামলা, গ্রেপ্তার ৪