বাকলিয়া এক্সেস রোডে চোরাই ল্যাপটপসহ যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:২৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানাধীন এক্সেস রোডে অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপ, ক্যামকর্ডার ও মাইক্রোফোনসহ উজ্জল মিয়া (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার উজ্জল মিয়া কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাসিন্দা। তিনি নগরীর এক্সেস রোডের কালামের কলোনিতে বসবাস করেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকলিয়া এক্সেস রোডের একটি খাবারের দোকানের সামনে থেকে একটি আসুস কোর আইথ্রি ল্যাপটপ, একটি সনি এইচডি ক্যামকর্ডার, একটি হলিল্যান্ড মাইক্রোফোন, দুটি স্লাইড পরিবর্তনের রিমোট ও একটি ক্যানন ক্যামেরার লেন্সসহ উজ্জল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামি উজ্জল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নপূরণে ধারাবাহিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার