প্রবারণা পূর্ণিমা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি রয়েছে

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ২৪ অক্টোবর, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

হাটহাজারীর মির্জাপুরে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে পুলিশ প্রশাসনের সাথে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতবিনিময় অনুষ্ঠান গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। মির্জাপুর গৌতমাশ্রম বিহারের ৬ষ্ঠ সংঘরাজ ধর্মানন্দ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিহারাধ্যক্ষ ভদন্ত শাসনানন্দ মহাথেরো। এতে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ।

তিনি তার বক্তব্যে বলেন, সরকার সকল ধর্মের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী। দেশের দীর্ঘদিনের সম্প্রীতির ঐতিহ্য রক্ষার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোন প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানুষের পাশে থাকবে।

তিনি সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার উদাহরণ দিয়ে বলেন, এই পূজা সকালের আন্তরিক সহযোগীতায় সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। সরকার যেকোনো মূল্যে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কাজ করছে। প্রধান অতিথি বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং আসন্ন এই ধর্মীয় উৎসব কোনোরকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়া উদযাপনের জন্য তিনি আহ্বান জানান।

লায়ন অনুপম বড়ুয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় তৈয়্যবিয়া রাহাতিয়া আজিজিয়া মাদ্রাসায় সুপেয় পানির কুলার স্থাপন
পরবর্তী নিবন্ধউন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিভিন্ন বয়স ও পেশার মানুষের শিক্ষার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে