জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), পতেঙ্গা থানা শাখার ২১ অক্টোবর উদ্যোগে পতেঙ্গার হাদী পাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পতেঙ্গা থানা এনসিপির সদস্য সচিব মোজাম্মেল হোসাইন অনিকের সঞ্চালনায় এবং থানা আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক মীর শোয়াইব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি।
এছাড়াও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আরমান জামিল অপু, ইসমাঈল হোসেন নয়ন, পতেঙ্গা থানা এনসিপি’র আহ্বায়ক মোঃ আবু তাহের, সদস্য সচিব ইন্জিনিয়ার মোজাম্মেল হোসাইন অনিক, হাদিপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের মুখপাত্র মোঃ মাসুদ পারভেজসহ পতেঙ্গা থানা এনসিপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সচেতনতার বার্তা তুলে ধরা হয় এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনসম্পৃক্ততামূলক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।












