উত্তর ধুরুং দায়রা শরিফ সংলগ্ন ময়দানে উত্তর ধুরুং কে এম টেক হযরত আব্দুল ছমদ ফকির বাড়ীতে উত্তর ধুরুং হক ভাণ্ডারী দায়রা শরিফের প্রতিষ্ঠাতা হযরত আব্দুল ছমদ ফকির আল–মাইজভাণ্ডারীর (রহঃ) ৩৪তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে জাবেদুল হকের সঞ্চালনায় ও মোহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা, মিলাদ ও জিকির মাহফিল অনুষ্ঠিত হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার মাবুদিয়া মঞ্জিলের শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সহ–সভাপতি কাজী ফরিদ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিদারুল আলম, কেন্দ্রীয় সদস্য শামসুল আলম, মোরশেদুল আমিন, জয়নাল আবেদিন জুলু, ফটিকছড়ি ইউসিবি ব্যাংকার ম্যানেজার সুজন, গোলাপালঘাটা শাখার উপদেষ্টা আবুল কালাম। আলোচনায় অংশগ্রহণ করেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ আবুল কালাম মাইজভাণ্ডারী, সুফি গবেষক সেলিম উল্লাহ, মাদরাসা–এ–গাউসুল আজম মাইজভাণ্ডারীর প্রভাষক মাওলানা রফিক উদ্দিন, প্রভাষক মাওলানা মুজিবুল হক, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ইসলামি একাডেমির সুপার মাওলানা রবিউল হক, শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আকবর, মাওলানা আবু তাহের, হাফেজ মাওলানা ওসমান গণি, নুরুল আলম, উপদেষ্টা প্রবাসী হাবিব উল্লাহ, মাওলানা আব্দুল মান্নান, শিক্ষক মাওলানা মোহাম্মদ আলী আকবর, রওজা শরিফের খাদেম মাওলানা তাজুল ইসলাম, গাউসিয়া হক মঞ্জিলের কর্মকর্তা শাহাবুদ্দিন, শায়ের আরমান উদ্দিন, শায়ের সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী, জালাল উদ্দিন চৌধুরী, ডা. বরুন কুমার আচার্য বলাই, সাংবাদিক নেজাম উদ্দিন, মাওলানা মুরশেদুল আলম, ডা. সৈয়দ আহমদুল হক দুলু, ইঞ্জিনিয়ার মানিক, সমন্বয়ক–আনিস উদ্দিন সোহেল, সমন্বয়ক কবির মাস্টার, আব্দুস সালাম, জুনাব আলি, জয়নাল আবেদিন, তৌহিদ, নাসির কাওয়াল, শাহরু, ইউসুফ, রুমি, ইসতিয়াক, আসিফ, মোতাহের, হেলাল উদ্দিন চৌধুরী, সাইফু উদ্দিন সাওদাগর, জালাল উদ্দিন চৌধুরী, ইউনুস মাসুদ, ইসহাকুর রহমান ভুট্টু, আজম, মুফিজ, রাব্বি, রাশেদ, রফিক, রেজাউল মোস্তফা রাজু, সাকিব, জাবেদ, শাহিন চৌধুরী, তুষার, সিহাব, মিহির, রিমন, মাহিন ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ এর বিভিন্ন শাখা কমিটির সদস্যবৃন্দসহ এলাকাবাসী। মিলাদ–কিয়াম পরিচালনা করেন মাওলানা রবিউল হক। পরিশেষে প্রত্যেক মুসলিম উম্মাহের কল্যাণে মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ গোলাম রব্বানী মাইজভাণ্ডারী (মঃ)। প্রেস বিজ্ঞপ্তি।












