দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষুসেবা

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:১৪ পূর্বাহ্ণ

নগরীর দক্ষিণ পশ্চিম বাকলিয়া উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটি ও লিও ক্লাব অব চিটাগং বেঙ্গল সিটির আয়োজনে ফ্রি চক্ষু শিবির গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এতে এলাকার দুঃস্থ, অসহায় ও গরিব রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা বিতরণ করা হয়। এতে ২৩০ জন চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়, ৫০ জন রোগীকে ফ্রি চশমা ও ওষুধ বিতরণ করা হয় এবং ৩৫ জন রোগীর ছানি অপারেশন এ মাসের ৩১ তারিখে লায়ন্স চক্ষু হাসপাতালে করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি–৪ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার (এডমিন) ও লিও ক্লাব এডভাইজর লায়ন মোহাম্মদ শাহেদুল ইসলাম, রিজিয়ন চেয়ারপারসন লায়ন নুরুল আবছার, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মোফাজ্জল করিম, জেলা চেয়ারপারসন লায়ন মো. আলমগীর, লায়ন মো. ইউনুস, লায়ন মোহাম্মদ ইসমাইল, লিও লায়ন কোওর্ডিনেটর লায়ন মশিউর রহমান চৌধুরী মাহি, লায়ন সারোয়ার আলম প্রমুখ। আরো উপস্থিত ছিলেন লিও ক্লাব ডিরেক্টর লিও আরাফাতুল হাসান, ক্লাব সভাপতি লিও কামরুল হাসান রিজভী, সদ্য প্রাক্তন সভাপতি লিও আব্দুল্লাহ আল মামুন, লিও মেহেদী হাসান মাহি, লিও ইয়াসিন আরাফাত, লিও বিশাল শার্মা, লিও লিজা, লিও মাশফি, লিও শাকিল, লিও মিরাজ, লিও শামীমা, লিও নাফিসা, লিও আফরা, লিও নিহা, লিও সারাফ আনিকা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত আব্দুল ছমদ ফকির আল মাইজভাণ্ডারীর (রহঃ) বার্ষিক ওরশ সম্পন্ন
পরবর্তী নিবন্ধঅনুস্বার