সুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে উপহার প্রদান করল প্রয়াস

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে সম্প্রতি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরের মতো এবারও সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন ‘প্রয়াস’। অনুষ্ঠানে ‘প্রয়াস’–এর সভাপতি সুভাষ সরকারের সার্বিক তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন স্থানে এই মানবিক উপহার বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুন, সহ–সভাপতি জাহেদুল ইসলাম জনি, সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ আমিনুল ইসলাম মামুন, অর্থ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাহব উদ্দিন, প্রচার সম্পাদক সুলতান মাহামুদ রাজীব এবং পরিকল্পনা সম্পাদক রুকুনুর জামান তাসিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধহযরত আব্দুল ছমদ ফকির আল মাইজভাণ্ডারীর (রহঃ) বার্ষিক ওরশ সম্পন্ন