ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সেলাই মেশিন বিতরণ

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ১০:১৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ঐতিহ্যবাহী সরকারী নিবন্ধিত সেবামূলক সংস্থা ইসলামী সমাজ কল্যাণ কল্যাণ পরিষদের উদ্যোগে নগরীর অসহায় বিধবা ৩০ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সেলাই মেশিন বিতরণ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠান (বুধবার) পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহেরের সভাপতিত্বে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমাজসেবা চট্টগ্রাম অঞ্চলের উপ পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক বলেন, সমাজের হতদ্ররিদ্র মানুষের জন্য বর্তমান সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কার্যক্রম হাতে নিয়েছে। যার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়ে যাচ্ছে। ফ্যামিলি কার্ড, বয়স্ক ও বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন রকম সেবা কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সরকারের এসব সেবা গ্রহণ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি সরকারের পাশাপাশি বেসরকারী পর্যায়ে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের বিভিন্ন প্রকার সেবা মূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং পরিষদের সকল প্রকার সমাজসেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আত্ম কর্মসংস্থানের জন্য পরিষদের পক্ষ থেকে প্রদত্ত সেলাই মেশিন বিক্রি বা হস্তান্তর না করে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তনের কাজে এই সেলাই মেশিন কাজে লাগানোর আহ্বান জানান। পরিষদ কর্মকর্তা সাংবাদিক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কার্যালয়–১ এর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন।

ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সহ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন, সাধারণ সম্পাদক আলহাজ্ব এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিউল আলম ছুবহানী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ায় অগ্নিকাণ্ডে ৩টি বসতবাড়ি পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত ও অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে উপহার প্রদান করল প্রয়াস