সীতাকুণ্ডে মহাসড়ক পার হচ্ছিলেন যুবক,গাড়ি চাপায় মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২৬ at ৯:৪৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক পার হওয়ার সময় গাড়ির চাপায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রায় ২৫ বছর বয়সী ওই যুবক মহাসড়কের ঢাকামুখী লেন পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিল্টন বলেন, স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পেরেছেন, সকালে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি ওই যুবককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক জিন ব্যাংকে যুক্ত হচ্ছে সুন্দরবনের সাতটি জলজ প্রজাতির ডিএনএ সিকোয়েন্স
পরবর্তী নিবন্ধএপ্রিল-মার্চ অর্থবছর চালুর প্রস্তুতি