চন্দনাইশের দিয়াকুল গ্রামের প্রয়াত দেবদত্ত বড়ুয়ার সহধর্মিণী রানুবালা বড়ুয়া (৮৫) গত ২০ অক্টোবর রাত সাড়ে ১১টায় পরলোকগমন করেছেন। তিনি তিন মেয়ে, দুই ছেলে ও নাতি–নাতনি রেখে গেছেন। ২১ অক্টোবর দিয়াকুল বৌদ্ধ বিহারে তার অনিত্য সভা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে চন্দনাইশ বৌদ্ধ সমিতি, চন্দনাইশ ভিক্ষু সমিতি, সাতকানিয়া–লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদ এবং বাঁশখালী পৌরসভার জলদী গ্রামবাসী। প্রেস বিজ্ঞপ্তি।












