ফ্রান্সে মিরাজ ২০০০ যুদ্ধবিমান বিধ্বস্ত,নিহত ১

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

ফ্রান্সের উত্তর–পূর্বাঞ্চলে একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত ও আরেকজন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাতে মোর্ৎ এ মোজেল অঞ্চলের ন্যান্সি শহরের কাছাকাছি গ্রামাঞ্চলীয় বনে বিমানটি বিধ্বস্ত হয়েছে। গতকাল জানিয়েছে ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়। খবর বিডিনিউজের।

মন্ত্রণালয়টির বরাতে রয়টার্স জানিয়েছে, বিমানটিতে দুজন আরোহী ছিলেন। তাদের একজন এক তরুণ পাইলট ও অন্যজন একজন অভিজ্ঞ উইপন সিস্টেম কর্মকর্তা। পাইলট নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। উইপন সিস্টেম কর্মকর্তা এখনও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ এই কর্মকর্তার সন্ধানে রাত থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। অভিযানে ড্রোন ও প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ব্যবহার করা হচ্ছে। বিরূপ আবহাওয়ার কারণে অভিযানে বিঘ্ন ঘটছে।

ন্যান্সি–ওশেতে অবস্থিত বিমান ঘাঁটি ১৩৩ এর কমান্ডার ল্যুদোভিক ওম্ব্যার জানিয়েছেন, তারা একটি রাত্রিকালীন প্রশিক্ষণ মিশনে অংশ নিয়েছিলেন। প্রশিক্ষণ শেষ করে ঘাঁটিতে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ বের করতে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদেবীকে মন্দিরে প্রতিষ্ঠা করা সহজ, নিজের চেতনায় প্রতিষ্ঠা কঠিন
পরবর্তী নিবন্ধতিন লাখ ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন