অ্যাডভোকেট প্রভূতি রঞ্জন বড়ুয়ার লিখিত ‘আমার ভাবনা চিন্তা’ নামক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে ও শিক্ষিকা রুমিলা বড়ুয়ার সঞ্চালনায় চন্দনাইশ উপজেলার ফতেনগর গ্রামে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন করেন সভাপতি বসুমিত্র মহাস্থবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতুলালন্দ মহাস্থবির। তিনি বলেন, লেখক প্রভূতি রঞ্জন বড়ুুয়া তার লেখায় সারাজীবন মানবতার কল্যাণ, সমাজের উন্নয়নে সমাজচিন্তক হিসেবে কাজ করে গেছেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শরনানন্দ স্থবির, প্রকাশিকা শিক্ষাবিদ লিলি বড়ুয়া, শমূল বড়ুয়া, অধ্যাপক তুষার বড়ুয়া, সুমন বড়ুয়া চৌধুরী ও সীমান্ত বড়ুয়া। প্রেস বিজ্ঞপ্তি।










