সামপ্রদায়িক সমপ্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে

কালুরঘাটে বিজয়া দশমীর অনুষ্ঠানে এরশাদ উল্লাহ এমপি

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:১৩ পূর্বাহ্ণ

সামপ্রদায়িক সমপ্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ এমপি।

তিনি বলেন, বাংলাদেশ সামপ্রদায়িক সমপ্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ধর্মীয় ভিন্নতা কখনো যেন মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

গতকাল বিকেল ৫টায় চট্টগ্রামের মোহরা কালুরঘাটে কর্ণফুলী নদীর তীরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চান্দগাঁও থানা শাখার উদ্যোগে আয়োজিত বিজয়া দশমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক সমপ্রীতি বজায় রাখতে হবে। সামপ্রদায়িক সমপ্রীতি অক্ষুণ্ন রাখা শুধু কোনো নির্দিষ্ট সমপ্রদায়ের দায়িত্ব নয়; বরং এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন সাংবাদিক সঞ্জীব বরণ নাথ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য মো. জাফর আহমদ, মো. আজম ও মো. আশ্রাফুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপংকর ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা শাখার সাধারণ সম্পাদক সমীরণ দাশ, চান্দগাঁও থানা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি টিটন চৌধুরী, মহানগর পূজা উদযাপন পরিষদ সাংস্কৃতিক সম্পাদক দীপংকর দেবনাথ, চট্টগ্রাম মহানগর হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব বাপ্পী দে, সৌরভ ধর, রাজদীব ভট্টাচার্য্য প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিমা বিসর্জনে লোকে লোকারণ্য সমুদ্র সৈকত
পরবর্তী নিবন্ধনির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন