জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী বলেছেন, একটি শোষণমুক্ত, সুবিচারভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ গঠনের মাধ্যমেই বাংলাদেশকে একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্রে পরিণত করা সম্ভব। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে ময়দানে থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।গত ১৭ অক্টোবর সন্ধ্যায় একটি স্থানীয় রেস্টুরেন্টে উত্তর পাহাড়তলী ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ওয়ার্ড আমির কাজী আফসার উদ্দিন শাহীনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আবদুল মোমেনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। বশেষ অতিথি ছিলেন আকবরশাহ থানা আমির আবদুল হান্নান চৌধুরী, মো. ইউসুফ চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।












