মীরসরাইয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অনুদান

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:০৮ পূর্বাহ্ণ

মীরসরাইয়ের এমপি নুরুল আমিনের পক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাসাস মীরসরাই উপজেলার সহ সভাপতি ও ১১নং মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম. আহবায়ক মো. আলমগীর। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার আবুতোরাব বাজারের বিখ্যাত জগন্নাথধাম পূজামণ্ডপ পরিদর্শন ও মন্দির উন্নয়নকাজের জন্য নগদ ৩০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেন তিনি। এসময় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন তিনি। তিনি বলেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। বিএনপি সরকারের আমলে অতিতেও সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করেছে, আগামীতেও করবে। হিন্দু সমপ্রদায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের এমপি নুরুল আমিনকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আপনারা এমন একজন মানুষ পেয়েছেন যিনি আপনাদের জন্য এক অভয়াশ্রম। সমপ্রতি তিনি বলেছেন, শান্তির জনপদ মীরসরাইয়ের আর কোন পূজামণ্ডপে আগামীতে পুলিশ পাহারার দরকার হবেনা। জগন্নাথধাম ছাড়াও মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মন্ডপ, মঘাদিয়া বড় বণিক বাড়ি মাতৃমন্দির ও মাস্টারপাড়া দূর্গা মন্দির পরিদর্শন ও এসব পূজামণ্ডপে নগদ ৫ হাজার টাকা অর্থ সহয়তা প্রদান করেন তিনি। এ সময় প্রতিটি পূজা মন্ডপে অসহায় দরিদ্র ও পূজায় নিয়োজিত গ্রামপুলিশ সদস্য–সদস্যাদের মাঝে শাড়ি–লুঙ্গি বিতরণ করেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বিএনপি নেতা আবুল হোসেন ভেন্ডার, আবুল কালাম, ১১নং মঘাদিয়া ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ আব্দুল্লাহ, মঘাদিয়া ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি বাবুল মিয়া, সাধারণ সম্পাদক এছাক মিয়া খানসাব, সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দিন, মীরসরাই থানা যুবদলের সদস্য আজাদ হায়দার রাজিব, মঘাদিয়া ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল হক, মাস্টারপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক মিঠু নাথ, মঘাদিয়া রমনি মোহন বনিক বাড়ি মন্ডপের সভাপতি বাসুদেব বণিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদেশ ও জাতির খেদমতের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে প্রস্তুতি নিতে হবে