হালিশহরে মৌলভী নাদের আলী শাহ’র (রঃ) বার্ষিক ওরশ সম্পন্ন

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:০৬ পূর্বাহ্ণ

গত ১৫ অক্টোবর দক্ষিণ মধ্যম হালিশহরের শেখ হাজ্বি আব্দুল আলী মালুম বাড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.), ফাতেয়া ইয়াজদাহুম এবং হযরত শামশুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (রঃ) এর বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থি ছিলেন ৩৮নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন শেখ হাজ্বি আব্দুল আলী মালুম জামে মসজিদের পেশ ইমাম মৌলানা আবু বকর ছিদ্দিক আনোয়ারী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জোহরা এন্টারপ্রাইস লিমিটেডের মহাপরিচালক দিল মোঃ চৌধুরী (খোকন), মোঃ তাজউদ্দিন (তাজু), মোঃ হোসেন (মনা), মহসীন (বালা), মোঃ শফিক, মোঃ ফারুক, মোঃ ওয়াহেদুল আলম, মোঃ রোজাউল করিম, মোঃ আসিফুর রহমান (জীবন), মোঃ সাইফুদ্দিন (রাসেল) প্রমুখ। পরিশেষে হযরত মৌলভী নাদের আলী শাহ (রঃ) এর ৫ম তম আওলাদ মোঃ মুরাদ সকল পৃষ্ঠপোষক, আশেকানে ভক্তবৃন্দের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকসুর জুলাই স্মৃতিচারণমূলক গ্রন্থের মোড়ক উন্মোচন
পরবর্তী নিবন্ধহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা