ডা. জাফরুল্লাহ পরিষদের নতুন কমিটির প্রথম সভা

| বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ পরিষদের নবগঠিত কমিটির প্রথম সভা গত সোমবার নগরের জামালখানে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শেখ মোজাফ্‌ফর আহমদ। পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুতুল বাহারের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মো. আনোয়ারুল হক চৌধুরী, মো. গিয়াসউদ্দিন হায়দার চৌধুরী, রাজন বড়ুয়া, রাজিব শীল, তাহেরা আকতার, শাহী রাফসান জানি, আইনুন নাহার ও ফরিদুল আলম। সভায় আগামী ৩০ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ‘ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা’ শীর্ষক আলোচনা সভার সিদ্ধান্ত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমনিরুল হক মাইজভাণ্ডারীর বেছাল দিবসে বিনামূল্যে চিকিৎসাসেবা
পরবর্তী নিবন্ধজাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলন