শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম–৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সমপ্রদায়ের লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলো সার্বিক নিরাপত্তা ও উৎসবমুখোর পরিবেশ পর্যবেক্ষণ করেন। অসামপ্রদায়িক বাংলাদেশ গড়া ও পারস্পরিক সমপ্রীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মণ্ডপ পরির্শনকালে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান, জেলা বিএনপির সদস্য শওকত আলম শওকত, জেলা বিএনপির সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, শাহিনুর শাহীন হিরু, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হাজি ইসহাক চৌধুরী, দক্ষিণজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নুরুন্নবী চৌধুরী, সরোয়ার আলমগীর, প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সহ–সাংগঠনিক সম্পাদক মোসলেম মিয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক প্রলয় চৌধুরী মুক্তি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











