জোছনা

সৈয়দ জিয়াউদ্দীন | বুধবার , ২১ অক্টোবর, ২০২৬ at ১০:০২ পূর্বাহ্ণ

হাস্নাহেনার ঘ্রাণটি মধুর

নিঝুম রাতের বেলা

আকাশ জুড়ে যখন বসে

চাঁদের আলোর মেলা।

চাঁদটি খেলে শান্ত নদীর

রঙিন নায়ের পালে

দিঘির জলে জোছনা নাচে

শীতল হাওয়ার তালে।

ঝিঁঝিঁর গানের সুরে সুরে

জোনাকিদের দল

উড়ে উড়ে খেলে বেড়ায়

আনন্দে উচ্ছল।

শারদীয় শিশির বিন্দু

ঝরে টাপুর টুপ

জোছনা মাখা হাস্নাহেনা

দেখতে অপরূপ।

পূর্ববর্তী নিবন্ধমা’তে তুমি শ্রেষ্ঠ
পরবর্তী নিবন্ধফুল মামা