‘কবীর–লালন ভাবসঙ্গীত উৎসব’ আগামী ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। লালন বিশ্বসংঘের উদ্যোগে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের আট বিভাগে এ উৎসব হচ্ছে। চট্টগ্রামে এটা হবে সপ্তম আসর। বাঁশি বাজিয়ে উৎসব উদ্বোধন করবেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলাম। এতে প্রধান অতিথি থাকবেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. শেখ সাদী। সভাপতিত্ব করবেন লালন বিশ্বসংঘের প্রধান নির্বাহী ও কবীর–লালন গবেষক আবদেল মাননান। উৎসবে ‘কবীর থেকে লালন : চিরন্তন প্রেমের এক অক্ষয় বন্ধন’ শীর্ষক সংগীতালেখ্য নিবেদন করবে কবীর–লালন মিউজিক্যাল মিশন। প্রেস বিজ্ঞপ্তি।











