চবি ২৫তম ব্যাচের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

| মঙ্গলবার , ২০ অক্টোবর, ২০২৬ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৫তম ব্যাচের মিলনমেলার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গত ১৭ অক্টোবর কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠানে কক্‌সবাজার চ্যাপ্টারের সভাপতি সৈয়দ নুরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলমের উপস্থাপনায় স্বাগত বক্তব্য দেন চবি ২৫তম ব্যাচের প্রধান সমন্বয়ক ও মিলনমেলা উদযাপন পরিষদের সদস্যসচিব নুর হোসেন নিজামী তারা। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন শরনার্থী কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব ২৫তম ব্যাচের বন্ধু মোহাম্মদ মিজানুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য দেন, চবি ২৫তম ব্যাচ কঙবাজার চ্যাপ্টারের সদস্য মাহমুদুল হক, ইমাম হোসেন, সেলিম উল্লাহ ওয়াহেদী, অধ্যাপক ছন্দা চৌধুরী, মিতু, রফিকুল হায়দার, সিরাজী, শফিকুল আলম, ফায়জুল আজিম, আমানুল করিম, খলিলুর রহামান, নুরুল ইসলাম প্রমুখ। এ ছাড়া মিলনমেলার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন চবি ২৫তম ব্যাচ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানাজার হাসনাত বারী, সাংগঠনিক সম্পাদক মো. ছায়েফ উল্লাহ সাইফুল, ফেনী চ্যাপ্টারের সভাপতি হারুন–উর–রশিদ, অধ্যক্ষ আমির হোসেন মানু, রাজনীতিক আসিফ চৌধুরী, অধ্যক্ষ মাজহারুল হক, পারভীন আক্তার, সাবিরা সুলতানা, কাপসা–২৫ এর সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, সিজিএস এনসিপ্রধান শিক্ষা–গবেষক তহসিন খান, আবসার মাহফুজ প্রমুখ। আগামী ১৮ ডিসেম্বর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিতব্য এ মিলনমেলাকে আনন্দময়, প্রাণবন্ত ও স্মরণীয় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে সিলিং ফ্যানে ঝুলছিল বৃদ্ধের লাশ
পরবর্তী নিবন্ধকিশোর গ্যাং নুরু বাহিনীর ৩ সদস্য গ্রেপ্তার