কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা

জাবালে নূর ইসলামী একাডেমির উদ্যোগ

| সোমবার , ১৯ অক্টোবর, ২০২৬ at ১১:৩৫ পূর্বাহ্ণ

পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান, তাঁদের সাফল্য উদ্‌যাপন এবং দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে জাবালে নূর ইসলামী একাডেমির উদ্যোগে পাঠানটুলী খান বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ২য় দস্তারে ফজিলত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত খাজা কালু শাহ (রহ.) সুন্নিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কালাম আমিরী (মা.জি.আ.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকমাম খান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক ফোরকান উদ্দিন, আরিফুল ইসলাম ও মোরশেদুল আলমসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি নিয়াজ মোহাম্মদ খান বক্তব্যের শুরুতে হিফজ সম্পন্নকারী নতুন হাফেজদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁদের অভিভাবকদের প্রতি শুভকামনা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সরকারি সেবা প্রতিষ্ঠানসহ ৬০টি স্থানে অভিযোগ বাক্স স্থাপন
পরবর্তী নিবন্ধনন্দনকানন তুলসী ধাম মন্দিরে শারদীয় উপহার