জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফটিকছড়ি উপজেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক গত শনিবার নাজিরহাটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এনসিপি উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সদস্যসচিব আব্দুল করিম টিপু। বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক আদনানুল করিম ও উত্তর জেলা যুবশক্তির সংগঠক এইচ এম ইমরান। এনসিপির ফটিকছড়ি উপজেলা শাখার আহ্বায়ক হাসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্যসচিব মো. মামুন উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাইফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী সুমন, আইন–শৃঙ্খলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান, যুব বিষয়ক সম্পাদক আবুল মনসুর, যুগ্ম সদস্যসচিব মোহাম্মদ ফয়সাল ও মোহাম্মদ আহসান উল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম ও মাওলানা মোহাম্মদ ফয়েজ উল্লাহ, দপ্তর সম্পাদক আলী আহসান তারেক, কোষাধ্যক্ষ হাফেজ মো. মাহমুদুল হাসান এবং সদস্য সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












