রাঙ্গুনিয়ায় আল্লামা বজলুর রহমান (রহ.) এর ওফাত বার্ষিকী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৪৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার বেতাগী আনজুমানে রহমানিয়ার উদ্যোগে দরবার–এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) এর ৭৮ তম ওফাত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে গত বৃহস্পতিবার দরবার প্রাঙ্গণে এক আলোচনা সভা, মিলাদ শরীফ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সভাপতির বক্তব্যে দরবার–এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন হযরত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্‌ বলেন, দেশ, জাতি ও মানবতার কল্যাণে সুন্নীয়তের আদর্শ ধারণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে। তিনি সুন্নী তরীকত চর্চাকারীদের সুন্নীয়তের আদর্শিক কাজে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা ও মিলাদ মাহফিল শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফশাহ্‌।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধচন্দনাইশে মাদকসহ হিজড়া নেত্রী মৌসুমী ও তার ২ শিষ্য গ্রেপ্তার