সম্মিলিত সুন্নী পীর-মাশায়েখ ফোরামের শানে আউলিয়া কনফারেন্স

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৯:০৫ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে গত শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পবিত্র ফাতেহা এ ইয়াজদাহম উপলক্ষে সম্মিলিত সুন্নী পীর মাশায়েখ ফোরামের ব্যবস্থাপনায় ‘আজমতে মোস্তফা ও শানে আউলিয়া কনফারেন্স’ ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের সাবেক খতিব আল্লামা উপাধ্যক্ষ ডক্টর সৈয়দ এমদাদ উদ্দিন আহমদ নিজামপুরী আল্‌ ক্বাদেরীর (মা.জি.আ.) সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উদ্বোধক ছিলেন ঢাকা আশকোনা গাউছিয়া হামিদিয়া রহমানিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ্‌সুফি আল্লামা মুফতি মুহাম্মদ আব্দুর রহমান আল্‌ ক্বাদেরী (মা.জি.আ)। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম হাটহাজারী ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল বহুমুখী মাদ্রাসার অধ্যক্ষ শাহ্‌সুফি আল্লামা আবুল ফারাহ্‌ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল্‌ ক্বাদেরী (মা.জি.আ), বিশেষ আলোচক ছিলেন নেত্রকোনা রেজভীয়া আলীয়া দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা কারী অধ্যক্ষ মুহাম্মদ সিরাজুল আমিন রেজভী সুন্নী আল্‌ ক্বাদেরী। এসময় বক্তব্য রাখেন আল্লামা মুফতি কাজী গোলাম মহিউদ্দিন লতিফী আল্‌ ক্বাদেরী, আল্লামা ডক্টর এ কে এম মাহবুবুর রহমান আল কাদেরী, আল্লামা মুফতি কাজী আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন আল্‌ ক্বাদেরী, মাওলানা আ ন ম মাসউদ হোসাইন আল্‌ ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন শাহেদী বখশি, আল্লামা মুহাম্মদ আব্দুর রহিম আব্বাসী আল্‌ ক্বাদেরী, হাফেজ মাওলানা মুহাম্মদ হাবিবউল্লাহ আল্‌ ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ রিয়াজ উদ্দিন ঢালী, মাওলানা আব্দুল মজিদ নেজামী, মাওলানা মহিউদ্দিন সুফি শামি, মাওলানা মুহাম্মদ আরিফ বিল্লাহ রাব্বানী আল্‌ ক্বাদেরী, মাওলানা মুফতি আহমাদুর রহমান নঙবন্ধী, আল্লামা সৈয়দ শহিদুল আলম শাহ আল্‌ হাদী, মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম, মাওলানা কাজী ওমর ফারুক, মাওলানা মুহাম্মদ আনসার উদ্দিন আল্‌ ক্বাদেরী, মাওলানা মুহাম্মদ আলা উদ্দিন খন্দকার চিশতী, হযরত মাওলানা মুহাম্মদ আলী হোসাইন চাদ্‌পুরী, আল্লামা মুহাম্মদ আব্দুল অদুদ আল্‌ ক্বাদেরী (মা.জি.আ), অধ্যক্ষ এ কে এম ইউসুফ আল্‌ ক্বাদেরী, মাওলানা আবুল ইরফান মোহাম্মদ লোকমান চিশতী, হাবিবুর রহমান, মাওলানা ইয়াসিন আনসারী, মাওলানা কাজী মোবারক হোসেন ফরাজি, এডভোকেট দেলোয়ার হোসেন পাটোয়ারী, মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন আজিজী, মাওলানা মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ শাহ আলম, আবুল হাশেম শাহপুরী, হযরত মাওলানা মুহাম্মদ জাকারিয়া আলম আল্‌ ক্বাদেরী, মাওলানা মুফতি কামরুল ইসলাম রেজভী, মাওলানা মুহাম্মদ কামরুল আহসান আল ক্বাদেরী, এডভোকেট শাহ ইলিয়াস রতন, মুহাম্মদ আব্দুছ ছালাম সেলিম, এডভোকেট এমদাদুল ইসলাম রেজভী সুন্নী আল্‌ ক্বাদেরী। এসময় উপস্থিত ছিলেন মাওলানা আবু ছালেহ মুহাম্মদ গোলাম কাদের আল আযহারী, মাওলানা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআমিরাতে শ্বাসরুদ্ধ হয়ে রাউজানের প্রবাসীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসেই জার্মান পর্যটকের ল্যাপটপ নাটোরে উদ্ধার