চিটাগং স্টক এক্সচেঞ্জে গতকাল রোববার লেনদেন হয়েছে ৯.০০ কোটি টাকা। ১,৩৯১ টি লেনদেনের মাধ্যমে মোট ২৪.৬৮ লাখ শেয়ার হাতবদল হয়েছে। গতকাল প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক আগের দিনের চাইতে ২৫.৭১ পয়েন্ট কমেছে, যা হলো ১৪,৬৩৫.২৫ পয়েন্ট এবং সিএসই–৫০ মূল্যসূচক ০.৭৯ পয়েন্ট কমেছে, যা হলো ১,০৭১.২৬ পয়েন্ট। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্স–এর মূল্যসূচক ০.৪৩ পয়েন্ট বেড়েছে, যা হলো ৭৯৯.৯৭ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্স–এর মূল্যসূচক ১৩.৬১ পয়েন্ট কমেছে, যা হলো ১,৯৯২.০৯। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধনের পরিমাণ হলো ৯৪৯,৪১৬.২৬ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৭০৯,৪২৯.৬৫ কোটি টাকা। সিএসইতে ৬১২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ১৯৬ টির, এর মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, দাম কমেছে ১২৩ টি আর অপরিবর্তিত রয়েছে ২০টির।







