আরাফাত রহমান কোকো স্মৃতি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এন্ট্রি আহবান করা হয়েছে। গতকাল রোববার বিকালে শাহজাহান মাঠে মহানগর যুবদল সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত বাইলজ কমিটির সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় টুর্নামেন্টে অংশগ্রহণে ইচ্ছুক দলসমূহকে আগামী ২০ অক্টোবরের মধ্যে পাঁচ হাজার টাকা এন্ট্রি ফি দিয়ে নাম অন্তর্ভুক্ত করার আহবান জানানো হয়েছে। চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বাইলজ কমিটির আহবায়ক ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী ও সদস্য মোহাম্মদ ফারুক, রেজাউল করিম নেছার, মো. শাহিন, মো. হেলাল, শাহজালাল পলাশ, রাজিবুল হক বাপ্পি,ইউনুস মুন্না,মো. মামুনুর রশিদ মামুন, হায়দার কবির প্রিন্স, এস এম হাসান, রাসেল খান প্রমুখ।











