ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নারী পুলিশ সদস্য এবং পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লাইন্সের মাল্টিপারপাস শেডে গতকাল এক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর হাসপাতাল এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জারি একাডেমিয়ার যৌথ উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক–সিএমপির সভানেত্রী ফারজানা আরজু। এ ছাড়া পুনাক–সিএমপির নারী নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ রবিউল হাসান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসসিআর হাসপাতালের চেয়ারম্যান ডা. খুরশিদ জামিল চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সায়ারা বানু শিউলী, ডা. রাহেলা বেগম, ডা. সামিয়া বিনতে কবীর, ডা. মাসুমা রহমান, ডা. হালিমা সাদিয়া এবং সিএসসিআর হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক আজিজুর রহমান। এ ছাড়া বিভাগীয় পুলিশ হাসপাতাল, চট্টগ্রামের চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. বিন্দু রানী গোপ, কনসালট্যান্ট, (গাইনি অ্যান্ড অবস), ডা. লুৎফুন নাহার (প্যাথলজিস্ট), ডা. আইরিন সুলতানা জেইসী (মেডিকেল অফিসার), ডা. যারীন তাসনিম (মেডিকেল অফিসার), ডা. তন্বী চক্রবর্তী (ডেন্টাল সার্জন), ডা. পুনম ঘোষ (সনোলজিস্ট, রেডিওলজি অ্যান্ড ইমেজিং) সহ সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষক–শিক্ষার্থী বৃন্দ। অনুষ্ঠানটি বাস্তবায়নে সিএসসিআরের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করেন মানিক বড়ুয়া, এনাম তালুকদার, সাইফুদ্দীন ফারুকী ও মো. রতন আলী।












