খাজা শাহনূর দরবেশ মাওলা (র.) এর ১৫তম উরস উপলক্ষে গত শুক্রবার ওষখাইনীরি নূরীয়া বিষু দরবারের উদ্যোগে স্বাগত র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি দরবার থেকে শুরু হয়ে ভালিকা মোড়, মাইজপাড়া ও হাশমিকেল হয়ে নগরীর ২ নম্বর গেট, টেকনিক্যাল ও রুবি গেট প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। পরে সেখানে মিলাদ ও কিয়াম অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের মধ্যে নেয়াজ ও শরবত বিতরণ করা হয়।
এ সময় দরবারের বর্তমান সাজ্জাদানশীন মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন নূরী আল কুরাইশী আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠেয় উরসে অংশগ্রহণের জন্য ভক্ত–মুরিদ ও আশেকানদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি আউলিয়ায়ে কেরামের দরবারের আদব রক্ষা এবং শরিয়তবিরোধী কর্মকাণ্ড বর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রেস বিজ্ঞপ্তি।












