আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো–চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দীন বলেছেন–এই পৃথিবীতে যুগে যুগে আগত আল্লাহর অসংখ্য অলি আউলিয়াগণ ঈমান ইসলামের প্রচারক ও পাহারাদার। তাদের সকলের শিরোমনি হলেন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী (রহ.)। এই অর্থে তিনি হলেন ইমামুল আউলিয়া। তার ইমামত ও গাউছিয়ত স্বীকার না করলে বেলায়ত প্রাপ্তি সম্ভব নয়। হাটহাজারীর উত্তর বুড়িশ্চর গোমস্তার বাড়ি ফাতেহা এয়াজদাহুম উদযাপন পরিষদের উদ্যোগে গত শনিবার স্থানীয় জামে মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত পবিত্র ফাতেহা ইয়াজদাহুম মাহফিলে আল্লামা ফরিদ উদ্দিন উপরোক্ত মন্তব্য করেন। অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা ছিলেন হাটহাজারী জামেয়া অদুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক আল্লামা মোহাম্মদ তাওহীদ রিয়াদ আল কাদেরী। বিশেষ বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব আলী ও মাওলানা মোহাম্মদ মনিরুল ইসলাম। হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলাম জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের শেষে মুসলিম উম্মাহর সুখ, শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনা করে আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তির পর তাবারক বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












