রূপপুরে প্রথমবারের মতো পারমাণবিক বিক্রিয়া

| সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:১৪ পূর্বাহ্ণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে প্রথমবারের মত সফলভাবে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টা ৩৪ মিনিটে এ প্রক্রিয়া শুরুর তথ্য দিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. জাহেদুল হাছান। খবর বিডিনিউজের।

এ প্রক্রিয়া শুরুর পর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লির সব ‘পরিমাপ নির্ধারিত সীমার’ মধ্যে থাকার কথাও বলেছেন কর্মকর্তরা। এর মাধ্যমে এ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনে আরেক ধাপ অগ্রগতি হল। তবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের আগে আরও কয়েক ধাপে পরীক্ষা করার কথা বলেছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধখাদ্যশস্যের মান যাচাইয়ে শৈথিল্য নয়
পরবর্তী নিবন্ধমুছে গেল লামিয়ার নির্মল হাসি