লালখান বাজার-দামপাড়া থেকে পোস্টার ব্যানার অপসারণ

চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ১২ অক্টোবর, ২০২৬ at ৮:০৯ পূর্বাহ্ণ

নগরের লালখান বাজার মোড় থেকে দামপাড়া পর্যন্ত এশিয়ান হাইওয়ের উভয় পাশ থেকে দেড় শতাধিক পোস্টার ব্যানার অপসারণ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল রোববার পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের অননুমোদিত প্রচার সামগ্রীসহ পোস্টার, ব্যানার, ফেস্টুন ও স্টিকার অপসারণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধউপাচার্যের রুটিন দায়িত্ব প্রত্যাখ্যান শিক্ষকদের সংবাদ সম্মেলন ও মৌন মিছিল
পরবর্তী নিবন্ধনতুন ব্রিজ এলাকায় ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা