চট্টগ্রামে অনুষ্ঠিত ১ম বাংলাদেশ চ্যালেঞ্জার কাপ কারাতে চ্যাম্পিয়নশিপে সাফল্য লাভ করেছে অজয় ফিজিক্যাল কারাতে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আঁখি দে। গত ৩ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের ছাত্র–ছাত্রীরা অংশগ্রহণ করে স্বর্ণ, রৌপ্য ও তাম্রসহ মোট ৩৪টি পদক অর্জন করে। এর মধ্যে কারাতে বিভাগে স্বর্ণপদক জয় করে প্রতিষ্ঠানের ছাত্রী ও সহকারী প্রশিক্ষক দিয়া দে আঁখি। প্রেস বিজ্ঞপ্তি।











